আকাশ ভরা মেঘ দেখে আজ মন যে প্রমাদ গোনে বিস্তর কাজ রয়েছে পড়ে প্রিয়া কি তা জানে? গত রাত্রি’র মহাভোজে ঘর তো লন্ড ভন্ড বেসিন টা আজ বাসন বোঝাই তেলে ঝোলে প্রচন্ড ঘরের মেঝে, খুশি’র দাগে করছে যে জ্বল জ্বল অসাবধানে পা ফেললেই পপাত ধরণীতল এমন দিনে কেমন করে প্রিয়া রে আজ ডাকি প্রিয়া’র প্রয়োজনContinueContinue reading “অগতি’র গতি”
Category Archives: Bangla Poems
পঞ্চব্যঞ্জনের জন্মদিনে
This piece was written to commemorate the birthday of our Whatsapp group Ponchobyanjon (a group of classmates from school days). “Rosoraj” as mentioned in the poem is the founder of this group. 🙂 দুই কুড়ি আট পেরিয়ে গিয়ে নতুন করে জীবন জানা শৈশব যখন এলো ফিরে ভেসে যেতে নেই কো মানা বছর অতিক্রান্ত হলো রসরাজContinueContinue reading “পঞ্চব্যঞ্জনের জন্মদিনে”
পুজোর ক্ষণ
শিউলি গন্ধ, পাচ্ছো কি আজ, মন টা কি আনচান? শ্বেতশুভ্র কাশফুল কি, আনছে গলায় গান? নবরূপে সাজতে কি আজ, চাইছে বড় মন? উত্তর টা হ্যাঁ যদি হয়, এটাই পুজো’র ক্ষণ সাত সকালেই শয্যা ছেড়ে, উঠতে ইচ্ছে হয়? আকাশবাণী’র মহালয়া বাঁধছে কি আজ লয়? বীরেন ভদ্র হন যদি আজ, ভালোবাসা’র জন নিশ্চিত করে জেনো তবে, এটাইContinueContinue reading “পুজোর ক্ষণ”
মহালয়া’র গল্প
আশ্বিনের এই শারদ প্রাতেঃ, থাকুক সবাই দুধে ভাতে বেতারে তে হচ্ছে আবাহন বিরু ভদ্র’র উদ্দাত্ত স্বর, করছে আপন, যে ছিল পর মিষ্টি ছুটি’র কোলে অবগাহন পিতৃপক্ষ নিলো বিদায়, দেবীপক্ষ চোখ মেলে চায় এলো বুঝি নতুন সে এক ভোর অমাবস্যা’র অন্ধকারে, ঢাকা কত অজানা রে জানতে চাইলে,করবো নাকো জোর স্বর্গীয় সব আপনজনে, আকুতি যে দুই নয়নেContinueContinue reading “মহালয়া’র গল্প”
ভেলেন্তি পুজো
শোন রে জোয়ান, শোন রে বুড়ো, সটান এবং কুঁজো চতুর্দশ এই পার্বন, তার নাম ভেলেন্তি পুজো পুরোহিত এর নেই প্রয়োজন, যজ্ঞে দিতে ঘি আগুন নিজ ধর্মে জ্বলে, পুরুষ হোক বা স্ত্রী ধার করা এই পার্বন আজ, নিলো আপন করে উচ্চবিত্তে’র পেরিয়ে উঠোন, সবার ঘরে ঘরে ফুলের বাজার রমরমা আজ, গোলাপ হলো রাজা কান বিদারী বাজনাContinueContinue reading “ভেলেন্তি পুজো”
জন্মদিন
আরো একটি বছর পেরোয়, কালের নিয়ম মেনে আরো একটি রাত পোহালো, জীবন মূল্য জেনে সময় আবার ফিরে দেখা’র, কি রাখবো মনে কোনটা ভুলে যাওয়াই শ্রেয়, ভাবুক প্রিয়জনে গত বছর কেমন গেলো, প্রাপ্তি হলো কত অগ্রগতির মাপ বুঝতে, হলাম চিন্তারত হিসাব করা’র আলতো প্রয়াস, বন্ধু পেলাম কটা কোন বন্ধু করলো আঘাত, ফিরিয়ে দিলাম কটা এমন জটিলContinueContinue reading “জন্মদিন”
ছন্দের খোঁজে
সকাল থেকেই ভাবছি বসে, কি লিখি, কি লিখি মনের মধ্যে উথাল-পাথাল, কথার ঝিকিমিকি কথা গুলো আপন ভোলা, বাক্যালাপই বন্ধ সব কথাকে গুছিয়ে তুলে, আসবে কি আজ ছন্দ? ছন্দের খোঁজে বাহির পানে, যখন ফেরাই দৃষ্টি অণুস্তুপ ছন্দে যেন, হচ্ছে বারি বৃষ্টি আনন্দগান গাইছে যেন, আকাশ বাতাস মিলে তৎসহ দিচ্ছে যে তাল, পরিপূর্ণ ঝিলে সিক্ত পথে, রিক্তContinueContinue reading “ছন্দের খোঁজে”
স্বাধীনতা
আমি স্বাধীন, নিচ্ছি যে শ্বাস, বিনা অনুমতি পরম পিতা দিলেন অঢেল,জীবন পেল গতি আমি হাসি, মনের সুখে, কারো নির্দেশ বিনা কান্না আমার, ঘরের কোণে, কেউ যে দেখে না স্বাধীনতার সীমারেখা, হলো এতেই শেষ তবুও দেখি জীবন খানা, যাচ্ছে কেটে বেশ ছেলে বেলায় বিদ্যালয়ে, ঘুচলো স্বপ্ন দেখা স্বাধীন চিন্তা নেই যে কোনো সিলেবাসে লেখা ক্লাস ১০ContinueContinue reading “স্বাধীনতা”
সাদা বনাম কালো
মগজ যন্ত্র বড়ই জটিল, প্যাঁচ এর যে শেষ নাই লক্ষ তন্তু সামলানো, ত়া, কঠিন ব্যাপার তাই কারোর মগজ চলছে তালে, সৌন্দর্য্যের খোজে কারো মগজ আনন্দ পায়, কদর্য্যতার ভোজে মগজ এবং হৃদয়, তাদের, লড়াই চিরন্তন অধিকাংশই মগজ জেতে, জটিল যে হয় মন হৃদয় সদাই কোমল প্রকার, শুধুই বাসে ভালো জটিল মগজ, নিয়ে দখল, বাড়ায় মনের কালোContinueContinue reading “সাদা বনাম কালো”
সুখ এবং সারমেয়
গতকাল ঠিক মাঝরাতে, ভেঙ্গে গেল ঘুম বুকের মাঝে হচ্ছে শব্দ, দুম দ্রাদুম দুম ধরফরিয়ে উঠি, ঘর্মাক্ত কলেবরে বেশ তো ছিলাম, শান্ত জীবন, হলটা কি ওরে! চারিদিকের অন্ধকার, দেখতে যে না পাই হাত বাড়িয়ে সুইচ টা টিপি, বৃথা চেষ্টা টাই মাথার উপর পাখা খানাও, আছে যে নিস্পন্দ ফ্রিজ এর চেনা গুনগুনানি, সেটাও যেন বন্ধ জানালা দিয়েContinueContinue reading “সুখ এবং সারমেয়”